দুধ-আনারস একসঙ্গে খাওয়ার পরিণতি কী হতে পারে জানেন! - BBP NEWS

Breaking

সোমবার, ২৯ মে, ২০২৩

দুধ-আনারস একসঙ্গে খাওয়ার পরিণতি কী হতে পারে জানেন!

 



বিবিপি নিউজ: দুধ ও আনারস একসঙ্গে খেতে নিষেধ করেন অনেকে। বিশেষ করে বাড়ির বয়োজেষ্ঠ্যরা ছোটবেলা থেকেই বারণ করেন। আর সেই কথায় কান দিয়ে আমরা দুধ-আনারস একসঙ্গে খাইও না। কিন্তু দুধ-আনারস একসঙ্গে খেলে কী এমন বিপত্তি হতে পারে? এ প্রশ্ন মনে থেকেই যায়। বিবিপি নিউজ -এর পাঠকের আজকে জেনে নিন দুধ ও আনারস একসঙ্গে খেলে কি হতে পারে।


আনারসে রয়েছে ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম,পটাশিয়াম ও ফসফরাস। আর দুধকে আমরা সুষম খাদ্য হিসেবে বিবেচনা করি। তবে আনারস আর দুধ একসঙ্গে খেলে মানুষ বিষক্রিয়া হয়ে মারা যায়-এ রকম একটি ধারণা প্রচলিত আছে।


এই হায়দারাবাদের এক বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘আনারস ও দুধ একসঙ্গে খেলে বিষক্রিয়া হয়ে কেউ মারা যায়, এই ধারণা ভুল। এগুলো এক ধরনের ফুড ট্যাবু বা খাদ্য কুসংস্কার।’


তিনি বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘আনারস একটি এসিডিক এবং টকজাতীয় ফল। দুধের মধ্যে যেকোনো টকজাতীয় জিনিস দিলে দুধ ছানা হয়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। এটা কমলা ও দুধের বেলায় বা লেবু ও দুধের বেলায়ও ঘটে। ফেটে যাওয়া দুধ খেলে খুব বেশি হলে বদ হজম, পেট ফাঁপা, পেট খারাপ– এ ধরনের সমস্যা হতে পারে, তবে বিষক্রিয়ার কোনো আশঙ্কা নেই। যাদের গ্যাসট্রিকের সমস্যা রয়েছে, খালি পেটে আনারস খেলে তাদের এই সমস্যা বেড়ে যেতে পারে।’


Pages