শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত! প্রয়াত অভিনেতা নীতেশ পাণ্ডে - BBP NEWS

Breaking

বুধবার, ২৪ মে, ২০২৩

শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত! প্রয়াত অভিনেতা নীতেশ পাণ্ডে

 



বিবিপি নিউজ: শুটিং চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন টলি অভিনেতা নীতেশ পান্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫১ বছর। তাঁর শ্যালক এই আকস্মিক মৃত্যুর কথা জানিয়েছেন।



 জানা গিয়েছে, নাসিকে শুটিং করছিলেন হিন্দি টেলিভিশন তথা সিনেমার এই জনপ্রিয় অভিনেতা। 

অভিনেতার মৃত্যুর খবরে তাঁর শোকস্তব্ধ স্ত্রী ও পরিবার। নীতেশের বাবা তাঁর মরদেহ মুম্বইয়ে নিয়ে আসার জন্য রওনা দিয়েছেন বলে খবর।



বড়পর্দাতেও একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নীতেশ পাণ্ডে। কাজ করেছেন শাহরুখ খান, সলমন খানদের সঙ্গে। অভিনেতার ঝুলিতে রয়েছে 'ওম শান্তি ওম', 'দাবাং ২', 'হান্টার', 'বাধাই দো'র মতো সিনেমা। অভিনেতার নাকি একটি প্রযোজনা সংস্থাও ছিল যার মাধ্যমে রেডিও শো তৈরি করা হত। 

Pages