চাপে কেষ্ট! ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি হেফাজতে - BBP NEWS

Breaking

বুধবার, ২৪ মে, ২০২৩

চাপে কেষ্ট! ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইডি হেফাজতে

  


বিবিপি নিউজ: ইডির চার্জশিটে থাকা অনুব্রত মণ্ডলের ২৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হেফাজতে নেওয়ার অনুমতি দিল আদালত। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ করে আদালতে যেতে পারেন অনুব্রত। সে ক্ষেত্রে তাঁকে ৪৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।



এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাদের চার্জশিটে আগেই অনুব্রত মণ্ডল, তাঁর প্রয়াত স্ত্রী ছবি মণ্ডল এবং মেয়ে সুকন্যার নামে-বেনামে থাকা ২৫টি অ্যাকাউন্ট নিজেদের হেফাজতে নেওয়ার কথা লিখেছিল। এ বার তাতে আইনি সিলমোহর মিলল। 


গরু পাচারকাণ্ডে অনুব্রতের ওই অ্যাকাউন্টগুলি নিজেদের হেফাজতে নিতে গত ৩ মে চার্জশিট জমা দিয়েছিল ইডি। বুধবার তাতে আইনি সম্মতি মিলেছে। তদন্তকারীদের সূত্রে জানা গিয়েছে, এই আইনি সম্মতি মেলার ফলে মোট ১১ কোটি ২৬ লক্ষ টাকার সম্পত্তি ইডির হেফাজতে গেল। এর মধ্যে রয়েছে অনুব্রত, তাঁর পরিবারের সদস্য এবং বিভিন্ন সংস্থা মিলিয়ে মোট ২৫টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এ ছাড়া স্ত্রী এবং মেয়ের নামে থাকা বেশ কয়েকটি জমি, চালকলও এখন ইডির দখলে।

Pages