ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বাংলার মহারাজ - BBP NEWS

Breaking

বুধবার, ২৪ মে, ২০২৩

ত্রিপুরার পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন বাংলার মহারাজ

 



বিবিপি নিউজ: পড়শি রাজ্য ত্রিপুরার  পর্যটন দফতরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন ভারতীয় ক্রিকেটের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। 


মঙ্গলবার ত্রিপুরা সরকারের পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী কলকাতায় এসে মহারাজার সঙ্গে সাক্ষাৎ করেন। সৌরভের বেহালার বাড়িতে মন্ত্রী সুশান্তের সঙ্গে যান ত্রিপুরা সরকারের পর্যটন দফতরের সচিব উত্তমকুমার চাকমা ও ওই দফতরের অধিকর্তা তপনকুমার দাস। পুষ্পস্তবকের পাশাপাশি ত্রিপুরার বিখ্যাত ত্রিপুরা সুন্দরী মন্দিরের একটি মডেল সৌরভকে উপহার দেন তাঁরা।

Pages