মাঝরাতে কলকাতায় ‘মা’ ফ্লাইওভারে উল্টে গেল গাড়ি, ক্রেন এনে সরানোর ব্যবস্থা - BBP NEWS

Breaking

শনিবার, ২৭ মে, ২০২৩

মাঝরাতে কলকাতায় ‘মা’ ফ্লাইওভারে উল্টে গেল গাড়ি, ক্রেন এনে সরানোর ব্যবস্থা

 




বিবিপি নিউজ: মধ্যরাতে কলকাতায় ফের গাড়ি দুর্ঘটনা। মা ফ্লাইওভারে উল্টে গেল একটি চারচাকা গাড়ি। তবে যাত্রীরা কেউই গুরুতর আহত হননি। এই দুর্ঘটনার ফলে ফ্লাইওভারে সাময়িক ভাবে যানজটের সৃষ্টি হয়। কলকাতা ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে যান চলাচল নিয়ন্ত্রণ করে। ঘটনাস্থলে উপস্থিত হয় কলকাতা পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত সওয়া ১১টা নাগাদ মা ফ্লাইওভারের উপর একটি এসইউভি উল্টে যায়। গাড়িটি পার্ক সার্কাস থেকে সায়েন্স সিটির দিকে যাচ্ছিল। ওই সময় গাড়িতে চালক-সহ মোট পাঁচ জন যাত্রী ছিলেন। পুলিশের অনুমান, গাড়িটি ফ্লাইওভারের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গিয়েছে। যাত্রীরা কেউই গুরুতর ভাবে আহত হননি। এই ঘটনার পরে মা ফ্লাইওভারে সাময়িক যানজটের সৃষ্টি হয়। সেখানে যান চলাচল নিয়ন্ত্রণ করে ট্রাফিক পুলিশ।পুলিশ জানিয়েছে, কী ভাবে দুর্ঘটনাটি ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। 

Pages