কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ CISF-এর - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

কলকাতা বিমানবন্দরে যাত্রীর ব্যাগ খুলতেই চক্ষু চড়কগাছ CISF-এর

 





বিবিপি নিউজ: কলকাতা বিমানবন্দরে ব্যাগ চেকিংয়ের সময় গ্রেফতার হলেন এক যাত্রী। ওই যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে এক রাউন্ড কার্তুজ। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম অবিনাশ কুমার আনন্দ। ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে পুলিশ। 



বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার রাত একটা নাগাদ কলকাতা থেকে রায়পুরগামী ইন্ডিগো বিমান ৬ ই ৫৬৮ সিকিউরিটি চেকিংয়ের সময় হ্যান্ডব্যাগেজ স্ক্যানিংয়ে একটি ধাতব বস্তু দেখতে পান সিআইএসএফ কর্মীরা। ব্যাগে তল্লাশি চালাতেই উদ্ধার কার্তুজ। সেটি ৭ এমএম ক্যালিবারের কার্তুজ। ওই যাত্রী কেন ব্যাগে কার্তুজ নিয়ে যাচ্ছিলেন, তাঁর পাস্ট রেকর্ড কী, তা সবই খতিয়ে দেখা হচ্ছে। ওই যাত্রীকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু তাঁর কথায় একাধিক অসঙ্গতি থাকায়, গ্রেফতার করা হয়।

Pages