যাত্রীর অভাব, ভাড়া বেশি, পাঁচ মাসেই বন্ধ হয়ে গেল ভারত ট্রেন - BBP NEWS

Breaking

বুধবার, ১৭ মে, ২০২৩

যাত্রীর অভাব, ভাড়া বেশি, পাঁচ মাসেই বন্ধ হয়ে গেল ভারত ট্রেন

 


 বিবিপি নিউজ: দেশজুড়ে হইচই ফেলে যাত্রা শুরু হয়েছিল বন্দে ভারত ট্রেনের। কিন্তু যাত্রার পাঁচ মাসের মধ্যেই বন্ধ হল দেশীয় প্রযুক্তিতে তৈরি  সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস।

 

 ভারতীয় রেলের একটি রুটে আপাতত বন্দে ভারত এক্সপ্রেস বন্ধ থাকবে বলে জানিয়ে দিলেন রেল কর্তৃপক্ষ। রেলের তরফে জানানো হয়েছে, মহারাষ্ট্রের বিলাসপুর-নাগপুর রুটে বন্দে ভারত আপাতত চলবে না। বদলে ওই রুটের যাত্রীদের পরিষেবা দেবে ভারতীয় রেলের আর এক দ্রুতগামী ট্রেন তেজস এক্সপ্রেস।


কেন এই সিদ্ধান্ত, তা বিশদে সরকারি ভাবে না জানালেও রেল সূত্রের খবর, যাত্রীদের আগ্রহের অভাবেই আপাতত বন্ধ করে দিতে হল বন্দে ভারত। ট্রেনের ভাড়ার অঙ্কটি চড়া হওয়ায় প্রথম দিন থেকেই বন্দে ভারত নিয়ে যাত্রীদের মধ্যে অনীহা ছিল। পরে ট্রেনটি পুরোদমে চালু হওয়ার পর এক দিনও বন্দে ভারতের মোট আসনের ৫০ শতাংশের বেশি টিকিট বিক্রি হয়নি। এ দিকে ভারতের দ্রুততম ট্রেন বন্দে ভারত চালানোর খরচও বিস্তর। তাই সব দিক বিচার বিবেচনা করেই মহারাষ্ট্রের ওই রুটে বন্দে ভারত চালানো বন্ধ করা হয়েছে বলে সূত্রের খবর।


Pages