দিলীপ ঘোষের বাংলো তছনছ! লাঠি-শাবল নিয়ে ভাঙচুর কুড়মিদের - BBP NEWS

Breaking

বুধবার, ১৭ মে, ২০২৩

দিলীপ ঘোষের বাংলো তছনছ! লাঠি-শাবল নিয়ে ভাঙচুর কুড়মিদের

 



বিবিপি নিউজ: খড়্গপুরে দিলীপ ঘোষের বাংলো ঘেরাও করলেন কুড়মি আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। বাংলোর মেন গেট লাথি মেরে খুলে ফেলে। বাংলোর সামনে বাগানে ঢুকে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। নষ্ট করে ফুলের টব। গাছ উপড়ে দেয়। তাঁদের দাবি দিলীপ ঘোষকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

 বেশ কয়েকদিন ধরেই বিজেপি নেতা দিলীপ ঘোষের  উপর অসন্তুষ্ট রয়েছে কুড়মি সমাজ। 'কুড়মিদের কাপড় খুলে' দেওয়া নিয়ে তাঁর বেফাঁস মন্তব্য ঘিরেই কুড়মিদের মধ্যে আরও বেশি ক্ষোভ জমা হয়েছিল। সেই ক্ষোভের প্রকাশ পাওয়া গেল বুধবার।

 এদিনের বিক্ষোভে সামিল ছিলেন কুড়মি সমাজের শীর্ষ নেতা অজিত মাহাত। বিক্ষোভের সময় অজিতবাবু সাংবাদিকদের বলেন, 'দিলীপ ঘোষের সঙ্গে আমার সম্পর্ক ভালো ছিল। তিনি আরএসএসের ক্যাম্পে দীর্ঘদিন প্রশিক্ষণ নিয়েছেন। কিন্তু তা সত্ত্বেও কুড়মি সমাজের প্রতি এ ধরনের মন্তব্য তিনি কীভাবে করতে পারলেন? দিলীপবাবুকে ক্ষমা চাইতেই হবে। 

Pages