বিবিপি নিউজ: ৪৮ ঘন্টা পর ওড়িশা থেকে গ্রেফতার ভানু বাগ। ওড়িশা এবং সংলগ্ন এলাকায় হাসপাতাল থেকে শুরু করে ছোট স্বাস্থ্যকেন্দ্র—সর্বত্র তল্লাশি চালাতে থাকে পুলিশ। আহত অবস্থায় কাউকে দেখা গিয়েছে কি না জিজ্ঞাসাবাদ শুরু হয়। ভানুর ছবিও দেখানো হয়।
রীতিমতো পেশাদারি কায়দায় সপরিবারে গা–ঢাকা দিয়েছিল ভানু বাগ। এমনকী ধরা পড়ার আশঙ্কায় বন্ধ করে দেয় মোবাইল ফোন। এগরা বিস্ফোরণ কাণ্ডের দু’দিনের মধ্যেই কিনারা করল পুলিশ। অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ছেলেকেও।
গত মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়। বেআইনি ওই কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ওরফে ভানু। বিস্ফোরণের পরই এলাকা ছেড়ে চম্পট দেয় সে। রাজ্যের সীমানা পেরিয়ে তিনি ওড়িশায় গা–ঢাকা দিয়েছিল। আজ, বৃহস্পতিবার ওড়িশা থেকে গ্রেফতার করা হয় ভানু বাগ ও তার ছেলেকে। যদিও তাঁর স্ত্রীর বিষয়ে এখনও কোনও খবর মেলেনি।
