বিবিপি নিউজ: পশ্চিমবঙ্গ রাজ্য নিয়ে বিষ্ফোরক দাবি করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। রাজ্যে প্রশাসন বলে কিছু নেই। সব ক্ষেত্রে ভরে গিয়েছে দুর্নীতি। কলকাতায় এসে এভাবেই তৃণমূল সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন মিঠুন চক্রবর্তী। শুধু তাই নয়, রীতিমতো হুঙ্কারের সুরে বলে দিলেন, মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে গোটা সিস্টেম বদলে দেব।
শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন বর্ষীয়ান অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। সেখানেই একাধিক বিষয় নিয়ে শাসক দলকে নিশানা করেন তিনি। তাঁর কথায়, গোটা রাজ্য দুর্নীতিতে ভরে গিয়েছে। শিক্ষাক্ষেত্রে একের পর এক দুর্নীতির ছবি সামনে আসছে। রাজ্যে প্রশাসন বলে কিছুই নেই। গোটা সিস্টেম দুর্নীতিতে ভরে গিয়েছে, আর এমন পরিস্থিতিতেই গণআন্দোলন তৈরি হয়। তবে সেক্ষেত্রে ঐক্যবদ্ধ হওয়া জরুরি। গণআন্দোলন ছাড়া এ রাজ্যের কিচ্ছু হবে না। এরপরই যোগ করেন, “আমায় মুখ্যমন্ত্রী করে দিলে ৬ মাসের মধ্যে গোটা সিস্টেম বদলে দেব। পশ্চিমবঙ্গ আর এই পশ্চিমবঙ্গ থাকবে না।”
আপনার ফোনে দ্রুত খবরের আপডেট পেতে আমাদের গ্রুপে যোগ দিতে ক্লিক করুন......
