বিবিপি নিউজ: বঙ্গ রাজনীতিতে নজিরবিহীন ঘটনা। এবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর রক্ষাকবচ নিয়ে সরাসরি বিচারব্যবস্থার উপর আক্রমন করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামে আহত তৃণমূল কর্মীদের দেখতে এদিন এসএসকেএমে যান ডায়মন্ড হারবারের সাংসদ। সেখান থেকে বেরিয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও দেখুন: ভয়ঙ্কর কল রেকর্ড ভাইরাল, সেক্টর অফিসার ও প্রিসাইডিং অফিসারের, পরিষেবা দেওয়া নিয়ে কি বললেন শুনুন
আক্রমণ শানান কলকাতা হাইকোর্টের বিচাপতিকে। অভিষেক বলেন, 'যাদের জেলে থাকার কথা, তাদেরকে সুরক্ষা দিয়ে পুলিশের হাত, পা বেঁধে দেওয়া হচ্ছে। কলকাতা হাইকোর্টের একজন বিচারপতি যেভাবে একটা রাজনৈতিক দলকে মদত দিচ্ছেন, তা অত্যন্ত বেদনাদায়ক। স্বাধীনতার পর এমন ঘটনা ঘটেনি।'
