যাদবপুরকাণ্ডে আরও ৩ জন গ্রেফতার - BBP NEWS

Breaking

শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

যাদবপুরকাণ্ডে আরও ৩ জন গ্রেফতার

 


বিবিপি নিউজ: হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায় আরও ৩ জনকে গ্রেফতার করল পুলিশ। জানা গেছে এই তিনজন ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন। গত ৯ অগাস্ট রাতে প্রথম বর্ষের ছাত্র যখন তিন তলার ব্যলকনি থেকে ঝাঁপ দেন তখন সেখানেই ছিলেন তাঁরা। ঘটনার পর ২ প্রাক্তনী হস্টেল ছাড়েন।


যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হল। ধৃতদের মধ্যে ২ জন প্রাক্তনী এবং একজন বর্তমান ছাত্র রয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাড়ালো ১২।


পুলিশ সূত্রে খবর, হস্টেলে ছাত্রমৃত্যুর ঘটনায়  আগের ধৃতদের জেরা করে পুলিশ জানতে পারে, ঘটনার সময় আরও ৩ জন সেখানে উপস্থিত ছিলেন। ঘটনার পর ২ প্রাক্তনী হস্টেল ছাড়েন। এমনকী কলকাতা ছেড়ে বাড়ি চলে গিয়েছিলেন তাঁরা। শুক্রবার তাঁদের নোটিশ দিয়ে ডাকেন তদন্তকারীরা। ছাত্রের মৃত্যুতে তাঁদের কী ভূমিকা রয়েছে তা খতিয়ে দেখতে  যাদবপুর থানায় ডেকে গ্রেফতার করে পুলিশ।

Pages