বিবিপি নিউজ: স্বাধীনতা দিবসের মাসেই রাজধানী দিল্লির বিমানবন্দরের বিমান ঘিরে বোমাতঙ্কে চাঞ্চল্য! উড়ো ফোনে জানানো হয় দিল্লি থেকে পুনে গামী ভিস্তারা বিমানে বোমা রয়েছে। তার জেরেই ছড়ায় আতঙ্ক।
বিমানে ৩ টি বোমা থাকার ভুয়ো ফোনের জেরে দিল্লি থেকে পুনেগামী বিমান ৮ ঘণ্টা দেরিতে উড়ল। ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’ জানিয়েছে, বোমা নিয়ে পর পর তিনটি ফোন কলই ছিল ভুয়ো। সকাল ৮.৩০ মিনিটে যে বিমানের রওনা হওয়ার কথা ছিল, সেই বিমান ছাড়ল বিকেল ৪.৩০ মিনিটে। ভিস্তারার বিমান ঘিরে বোমাতঙ্ক ঘিরে এই তথ্য জানিয়েছে পুলিশ।
