‘মমতা তোর বাপকে বেতন দেয়?, মেজাজ হারিয়ে যাদবপুরে পুলিশকে গালিগালাজ শুভেন্দুর - BBP NEWS

Breaking

শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

‘মমতা তোর বাপকে বেতন দেয়?, মেজাজ হারিয়ে যাদবপুরে পুলিশকে গালিগালাজ শুভেন্দুর



বিবিপি নিউজ: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়লেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু বচসায় নয় মেজাজ হারিয়ে পুলিশকর্মীকে রীতিমতো গালিগালাজও করলেন বিজেপি বিধায়ক। 




ওখানকার ডিউটিরত পুলিশ অফিসার শুভেন্দু অধিকারীর কথাকে গুরুত্ব না-দিয়ে রীতিমতো তাঁকে আইনিভাবে চ্যালেঞ্জ করেন। এরপরেই মেজাজ হারান শুভেন্দু। তিনি বলেন, ‘মমতা তোর বাপকে বেতন দেয়?’ যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে। 


ঘটনার সূত্রপাত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছেই। বিভিন্ন ছাত্র সংগঠন যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসের বাইরে কাছাকাছি এলাকায় বিক্ষোভ দেখাচ্ছে। সেই সময়ই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় রাজ্যের বিরোধী দলনেতাকে। যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে ছাত্রমৃত্যুর ঘটনায় প্রতিবাদে শামিল হয়েছে বিজেপির যুব মোর্চা। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি যুবমোর্চার রাজ্য সভাপতি ডা. ইন্দ্রনীল খাঁ। বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীও সেই বিক্ষোভে যোগ দিয়েছিলেন।


ঘটনাস্থলে এক সাদা পোশাকের পুলিশকর্মীকে দেখা যায় ইন্দ্রনীল খাঁ ও শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলতে। ওই পুলিশকর্মী ইন্দ্রনীল খাঁকে বিজেপির কর্মসূচি নিয়ে প্রশ্ন করেন। কাছেই অন্য সংগঠন (টিএমসিপি) বিক্ষোভ দেখাচ্ছে। বিজেপির কর্মসূচির জন্য তাদের অসুবিধা হবে, কার্যত এমনটাই ইঙ্গিত করতে শোনা যায় ওই পুলিশকর্মীকে।

Pages