এক বছরে ৭ নবজাতক শিশুর খুন, পাকড়াও খুনী নার্স - BBP NEWS

Breaking

রবিবার, ২০ আগস্ট, ২০২৩

এক বছরে ৭ নবজাতক শিশুর খুন, পাকড়াও খুনী নার্স

 



বিবিপি নিউজ: এক বছরে ৭ শিশুকে খুন ও ৬ শিশুকে খুনের চেষ্টার অভিযোগে এক নার্সকে দোসী সাব্যস্ত করল আদালত। ঘটনাটি ঘটেছে চেস্টারের এক হাসপাতালে। জানা গেছে, ২০১৫ থেকে ২০১৬-র মধ্যে নার্স লুসি লেটবির হাতে প্রাণ হারিয়েছে ৭ জন নবজাতক। আরও ৬ জনকে সে খুন করার চেষ্টা করেছিল। কিন্তু সফল হয়নি। 



 

জানা গেছে, এক চিকিৎসক এই ঘটনাটি সামনে নিয়ে আসেন। রবি জয়রাম নামে ওই ডাক্তারের জন্ম ইংল্যান্ডেই। তিনিও কর্মরত ছিলেন কাউন্টেস অব চেস্টার হাসপাতালে। এক রাতে ডিউটির সময় ইনকিউবেটরের পাশে চুপচাপ লুসিকে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক্তারের প্রথম সন্দেহ হয়। তার পরই তিনি নজরে রাখতে শুরু করেন নার্স লুসিকে। পরবর্তীতে তদন্তে প্রকাশ পায় অসুস্থ নবজাতক বা সময়ের আগেই জন্ম নেওয়া শিশুদের নৃশংসভাবে খুন করত সে।



 অতিরিক্ত দুধ পান করিয়ে, হাওয়া ভরা সিরিঞ্জে ইঞ্জেকশন দিয়ে বা ইনসুলিন প্রয়োগ করে সে নিয়ে নিত শিশুদের প্রাণ। ২২ দিন ধরে টানা শুনানি চলার পর উত্তর ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ক্রাউন কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে।


নবজাতক মৃত্যুর তদন্ত শুরু হওয়ার পর তাকে দু’বার ধরা হয়। কিন্তু প্রমাণাভাবে বেকসুর খালাস পেয়ে যায় লুসি। অবশেষে ২০২০ সালে তার বাড়ি থেকে একটি হ্যান্ডনোট উদ্ধার করে পুলিশ। সেখানে লেখা ছিল ‘আমি শয়তান। আমিই এটা করেছি।’ এটার সঙ্গে আরও সাক্ষ্যপ্রমাণ যোগাড় করে তাকে গ্রেফতার করা হয়।


গোয়েন্দারা জানিয়েছেন, প্রতিবারই এমনভাবে খুন করত এই ঘাতক নার্স, যে অপরাধের প্রমাণ থাকত না। অসুস্থ বা নির্ধারিত সময়ের আগেই ভূমিষ্ঠ হয়ে যাওয়া শিশুদেরই সে নিশানা করত। যাতে মৃত্যুর কারণ হিসেবে অসুস্থতাই দায়ী হয়। ময়নাতদন্তের প্রশ্নও উঠত না স্বভাবতই।


Pages