আর্থিক তছরুপ মামলায় মুখ্যমন্ত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার - BBP NEWS

Breaking

রবিবার, ২০ আগস্ট, ২০২৩

আর্থিক তছরুপ মামলায় মুখ্যমন্ত্রীকে তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার

 




বিবিপি নিউজ: জমি কেলেঙ্কারি মামলায় ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে ফের তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডি। শনিবারই ইডির তরফে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে  আগামী ২৪ অগস্ট তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। 


হেমন্ত সোরেন, ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী 



মাত্র ৬ দিন আগে তথা ১৪ অগস্ট তাঁকে তলব করা হয়েছিল। কিন্তু সেই সময় তিনি হাজিরা দেননি। এরপরই দ্বিতীয়বার তলব করা হল হেমন্ত সোরেনকে। জানা গিয়েছে, জমি সংক্রান্ত আর্থিক বেনিয়মের তদন্তে তলব করা হয়েছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে। আগামী ২৪ অগস্ট রাঁচিতে ইডির জ়োনাল অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। 


ইডির সমন নিয়ে হেমন্ত সোরেনের দল ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতা রাজেশ ঠাকুর বলেন, “তদন্তকারী সংস্থা নিছক একটা গল্প তৈরি করছে। যেখানে মুখ্যমন্ত্রীর ১৫ অগস্ট পতাকা তোলার কথা, সেখানেই ১৪ অগস্ট তলব করেছিলেন। এখন আবার ২৪ অগস্ট তলব করেছেন কেন? আপনারা তো ১৭ বা ১৮ অগস্ট তলব করতে পারতেন। এতেই প্রমাণিত হচ্ছে যে আপনাদের তদন্তে কোনও তাড়া নেই, আপনারা কেবল বার্তা দিতে চাইছেন। এটা ঠিক নয়।”

Pages