বেড়াল ভেবে ছোট্ট ছানাকে পোষ মানালেন, বড় হতেই তার রূপ দেখে চোখ কপালে! - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

বেড়াল ভেবে ছোট্ট ছানাকে পোষ মানালেন, বড় হতেই তার রূপ দেখে চোখ কপালে!

 



বিবিপি নিউজ:  দুবছর আগে বেড়াল ভেবে রাস্তা থেকে ছোট্ট ছানাকে তুলে সযত্নে বাড়িতে লালন পালন করছিলেন এক শিক্ষিকা। তবে সেই ছোট্ট ছানা বড় হতেই ভুল ভাঙতে শুরু করে শিক্ষিকার পরিবারের। বেড়াল ভেবে যে প্রাণিটির প্রতিপালন তাঁরা করছেন সেটি আসলে একটি বাঘরোল বা ফিসিং ক্যাট। তড়িঘড়ি যোগাযোগ করা হয় বনকর্মীদের সঙ্গে। তাঁরাই এসে নিয়ে গিয়েছেন প্রায় বিলুপ্তির পথে চলে যাওয়া প্রাণিটিকে।




জানা গেছে, শহর বর্ধমানের নতুনপল্লি এলাকার বাসিন্দা পেশায় শিক্ষিকা বিপাশা বিশ্বাস। তিনিই বছর দু’য়েক আগে রাস্তা থেকে বেড়ালের বাচ্চা ভেবে তুলে এনেছিলেন ওই বাঘরোলটিকে। আদরে বাড়ির প্রত্যেকে সদস্যরামিলে প্রাণিটির লালন পালন করেছেন। তবে বড় হতেই প্রাণিটির আসল রূপ স্পষ্ট হতে শুরু করে। মাস কয়েক ধরেই তার আবভাব দেখে সন্দেহ বাড়তে থাকে পরিবারটির।



যদিও আদরের পোষ্যটিকে বাড়ি থেকে একেবারে রাস্তায় বের করে দিতে চাননি তাঁরা। তার যাতে ঠিকঠাক দেখাশোনা হয় সেই চেষ্টাই করেছেন তাঁরা। শেষমেশ শিক্ষিকার পরিবারের তরফে বর্ধমান সোসাইটি ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়। বনবিড়াল বা বাঘরোলটিকে ওই সংগঠনের সদস্যরাই উদ্ধার করে নিয়ে গিয়েছেন।

Pages