২ কোটি টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার তৃনমূলের প্রাক্তন প্রধান - BBP NEWS

Breaking

শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

২ কোটি টাকা তছরুপের অভিযোগ, গ্রেফতার তৃনমূলের প্রাক্তন প্রধান

 



বিবিপি নিউজ: সদ্য পঞ্চায়েত বোড গঠন হয়েছে। আর এরই মধ্যে আর্থিক‌ তছরুপের অভিযোগে গ্রেফতার হলেন তৃনমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান। শুধু প্রধান নয় আরও দুইজনকে গ্রেফতার করেছে রাজ্য দুর্নীতি দমন শাখা বা এসিবির আধিকারিকরা।

জানা গেছে, বিভিন্ন সরকারি প্রকল্পের প্রায় ২ কোটি টাকা তছরুপের অভিযোগে মালদহের বৈরিগাছি ২ গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন প্রধান সুবোধ সরকার ও পঞ্চায়েতের এগ‌জিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট  শৌভেন রায় এবং ওই গ্রাম পঞ্চায়েতের নির্মাণ সহায়ক অপূর্ব বড়াইকে গ্রেফতার করেছে।

শুক্রবার ধৃতদের কলকাতার নগর দায়রা আদালত তোলা হলে বিচারক ২৫ আগস্ট পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠিয়েছে। জানা গেছে, ২০১৮ থেকে ২০২৩ পর্যন্ত পঞ্চায়েত প্রধান ছিলেন সুবোধ।

প্রাথমিক তদন্তে এসিবি জানতে পারে, ২০২০-২১ এবং ২০২১-২২-এ কোনও কাজ না করেও একশো দিনের কাজের প্রায় ৪০টি প্রকল্পের প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। তবে ওই টাকা কাদের অ্যাকাউন্টে ঢুকেছে বা তাতে লাভবান কারা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে এসিবি। চলতি বছরের মে মাসে গাজল থানায় এই দুর্নীতির অভিযোগ করেন বিডিও। জুনে এই মামলার তদন্তভার যায় এসিবি-র হাতে।

Pages