দরজা খুলতেই চলল গুলি, বাড়িতেই খুন সাংবাদিক - BBP NEWS

Breaking

শনিবার, ১৯ আগস্ট, ২০২৩

দরজা খুলতেই চলল গুলি, বাড়িতেই খুন সাংবাদিক

 


বিবিপি নিউজ: নিজের বাড়িতে দুষ্কৃতীদের গুলিতে খুন হলেন সাংবাদিক বিমল যাদব। ঘটনাটি ঘটেছে বিহারে।  জানা গিয়েছে, চার দুষ্কৃতী আচমকাই পৌঁছয় বিমল যাদব নামে ওই সাংবাদিকের বাড়িতে। তাঁকে ডেকে এনে এলোপাথাড়ি গুলি চালিয়েই চম্পট দেয় তারা। নিজের বাড়িতেই বিমলের মৃত্যু হয়। এই ঘটনা ঘিরে উত্তাল হয়ে উঠেছে বিহারের রাজনৈতিক মহল।



ঘটনার সূত্রপাত শুক্রবার ভোরবেলা। বিহারের আরাসিয়া এলাকার বাসিন্দা ছিলেন সাংবাদিক বিমল যাদব। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ভোড় সাড়ে চারটে নাগাদ বিমল যাদবের বাড়িতে আসে চার দুষ্কৃতী। দৈনিক জাগরণের সাংবাদিক বিমলকে ডেকে বাড়ি থেকে বেরতে বলে তারা। দরজা খুলে বেরতেই শুরু হয় গুলি বৃষ্টি। এলোপাথাড়ি গুলি এসে লাগে বিমলের বুকে। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় ওই সাংবাদিকের। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে বিহারের রাজনৈতিক মহল।

Pages