বিবিপি নিউজ,নদীয়া: দুইদিন ব্যাপী ১৬দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হলো রানাঘাট হ্যাপি ক্লাব ময়দানে। রানাঘাট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের ব্যাবস্থাপনায় কাউন্সিলর কাপ অনুষ্টিত হচ্ছে। দ্বিতীয় বর্ষে পদার্পণ করলো। ১৬টি দল নকআউট প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।
জেলার বিভিন্ন জায়গা থেকে ভালো দল নিয়ে প্রতিযোগিতা অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ৬০হাজার ১টাকা এবং ট্রফি। রানার্স দল পাবে ৪০হাজার ১টাকা ও ট্রফি। এছাড়া প্রত্যেক ম্যাচে বেস্ট প্লেয়ার দের জন্য থাকছে পুরস্কার। আজ এই প্রতিযগিতাসূচনা হয়। উপস্থিত ছিলেন রানাঘাটের উপ পৌরপতি আনন্দ দে, মহিলা তৃণমূলের সভানেত্রী বর্ণালী দে রায় , শহর তৃণমূলের সভাপতি পবিত্র ব্রম্ভ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। এই প্রসঙ্গে ৬নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতালী মজুমদার বলেন যুবসমাজ ও ফুটবল ক্রীড়া প্রেমীদের আনন্দ দিতে এই প্রতিযগিতার আয়োজন।
