বিবিপি নিউজ: স্বপ্ন যেন অধরা রয়ে গেল অল্প একটুর জন্য। চাঁদের (Moon) মাটিতে অবতরণের আগেই ভেঙে পড়ল রাশিয়ার মহাকাশযান 'লুনা ২৫' (Luna 25 Crashed)। প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয়ের স্বপ্ন শেষ রাশিয়ার (Russia)। ফলে ইতিহাস গড়ার একদিন আগেই শেষ হল যাত্রা।
রবিবার রুশ মহাকাশ সংস্থা রসকসমস এই খবর জানিয়েছে। বেপরোয়া গতির জেরেই মহাশূন্যে দুর্ঘটনা? লুনা ২৫-র ভেঙে পড়ার খবর প্রকাশ্যে আসতেই উঠেছে নানা প্রশ্ন। যদিও রসকসমসের পক্ষ থেকে জানানো হয়, শেষ মুহূর্তে লুনায় যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। সোমবার চাঁদে নামার কথা ছিল রাশিয়ান যানের। ৪৭ বছর পর রাশিয়া ফের চন্দ্র অভিযানে নেমেছিল। কিন্ত স্বপ্ন অধরাই রয়ে গেল।
