বিবিপি নিউজ: শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়ালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এদিন আদালতে জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের সপক্ষে সওয়াল করতে গিয়ে মুখ্যমন্ত্রীকে টানলেন।
এদিন আলিপুর আদালত থেকে বেরোনোর সময় পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, 'নিয়োগ সংক্রান্ত রিপোর্ট যেত মুখ্যমন্ত্রীর কাছে। এই বিষয়ে আমার কোনও ভূমিকা ছিল না।'
নিজের জামিনের সপক্ষে আগেও আদালতে সওয়াল করতে দেখা গিয়েছিল পার্থকে। অভিযোগ করেছিলেন, তিনি 'ষড়যন্ত্রের' শিকার। এদিন আরও একধাপ এগিয়ে পার্থর দাবি, 'এসএসসি বোর্ড চালায়। এখানে মিনিস্টারের কোনও রোল ছিল না। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আমি জামিনে মুক্ত হয়ে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে চাই। তাই আমাকে জামিন দেওয়া হোক।'
এরপরই মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ টেনে এনে তৃণমূলের প্রাক্তন মহাসচিবের দাবি, 'বিভিন্ন দফতরের সচিবরা মন্ত্রীকে রিপোর্ট করেন। সেই রিপোর্ট যায় মুখ্যমন্ত্রীর কাছে। নিয়োগ দুর্নীতিতে আমার কোনও ভূমিকা নেই।'
