ডিসেম্বরে প্রাথমিক টেট, দিনক্ষণ ঘোষণা পর্ষদের - BBP NEWS

Breaking

বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

ডিসেম্বরে প্রাথমিক টেট, দিনক্ষণ ঘোষণা পর্ষদের

 



বিবিপি নিউজ: একবছর পর ফের প্রাথমিকের টেট পরীক্ষা। ২০২২ সালের ডিসেম্বরে মাসের পর চলতি বছরে ডিসেম্বরে হবে টেট। বুধবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, ২০২৩ সালের ১০ ডিসেম্বর টেট পরীক্ষা হবে রাজ্যে। 



বুধবারই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে পর্ষদের ওয়েবসাইটে। ফর্ম ফিলাপ শুরু হবে ঠিক তার পরের দিন থেকেই। বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকে শুরু হবে টেট-এর ফর্ম ফিলাপ। তবে শুরুতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে কারা কারা বসতে পারবেন এই পরীক্ষায়।



 বি. এড করেছেন যাঁরা তাঁরা এই পরীক্ষায় বসতে পারবেন না। কেবল ডিএলএড এবং প্রাথমিক শিক্ষকের অন্যান্য প্রশিক্ষণপ্রাপ্তরা এই পরীক্ষায় বসার সুযোগ পাবেন। 


২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষার অংশ নিয়েছিলেন কয়েক লক্ষ পরীক্ষার্থী। পরীক্ষার কয়েকমাসের মাথায় ফলাফলও প্রকাশ করে পর্ষদ। লক্ষাধিক পরীক্ষার্থী প্রাথমিকের টেট পরীক্ষার উত্তীর্ণ হয়েছেন। তবে তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি আইনি জটিলতার কারণে।

Pages