খুনের হুমকি পেতেই Y প্লাস সিকিউরিটি শাহরুখ খানের - BBP NEWS

Breaking

সোমবার, ৯ অক্টোবর, ২০২৩

খুনের হুমকি পেতেই Y প্লাস সিকিউরিটি শাহরুখ খানের

 




বিবিপি নিউজ: বলিউডের কিং শাহরুখ খান। খুনের হুমকি পাওয়ার পরেই নিরাপত্তা বাড়ানো হয়েছে তার। সংবাদ সংস্থা এনএসআইয়ের প্রতিবেদন অনুসারে, হত্যার হুমকি পাওয়ায় অভিনেতাকে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে নিরাপত্তা বাড়িয়ে ওয়াই প্লাস করা হয়েছে।




জানা গেছে,বিশেষ নিরাপত্তা হিসেবে শাহরুখের দেহরক্ষী হিসেবে থাকবেন ছয় পুলিশ কমান্ডো সহ মোট ১১ জন নিরাপত্তারক্ষী। শাহরুখের এই নিরাপত্তার খরচ অবশ্য অভিনেতাকেই বহন করতে হবে। সেই সঙ্গে আনুষঙ্গিক খরচ অর্থাৎ নিরাপত্তা রক্ষীদের থাকার ব্যবস্থা, গাড়ি বাবদ খরচ ইত্যাদিও শাহরুখকে দিতে হবে। সেই অর্থ জমা পড়বে সরকারি কোষাগারে।


মহারাষ্ট্র পুলিশ এএনআইকে জানিয়েছে, শাহরুখ খানের পক্ষ থেকে মহারাষ্ট্র সরকারের কাছে একটি চিঠি দেওয়া হয়। সেখানে জানানো হয় যে, চলতি বছরে পর পর দুটি হাজার কোটির সিনেমা ‘পাঠান’ ও ‘জওয়ান’-এর পর হত্যার হুমকি পাচ্ছেন অভিনেতা। সেজন্যই বাড়িয়ে দেয়া হয়েছে অভিনেতার নিরাপত্তা। গত ৫ অক্টোবর থেকে দেওয়া হয়েছে বাড়তি এই নিরাপত্তা।


চলতি বছরের ডিসেম্বরে আসছে শাহরুখের ‘ডাংকি’। রাজকুমার হিরানির এই সিনেমা মুক্তি পাবে আগামী ২২ ডিসেম্বর। এই সিনেমাটিও হাজার কোটি আয় করবে বলে ধারণা করা হচ্ছে।

Pages