বিবিপি নিউজ: হাসপাতালে ভর্তি হলেন সিপিএমের রাজ্য সভার সাংসদ তথা আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বৃহস্পতিবার বিকেলে অস্বস্তি বোধ করায় তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসকেরা একাধিক পরীক্ষা করে জানান, তাঁর পেসমেকার বসানো প্রয়োজন। দলের তরফে সন্ধ্যা থেকেই হাসপাতালে ছিলেন প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়- সহ অন্য নেতারা। যাদবপুর- সন্তোষপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর পেসমেকার বসেছে। হাসপাতাল সূত্রে খবর, সিপিএম সাংসদের শারীরিক অবস্থা স্থিতিশীল।তবে তাঁকে পর্যবেক্ষণের জন্য কিছু দিন হাসপাতালে রাখা হবে।
