বিশ্বের বিরলতম স্তন্যপায়ী প্রাণী ধরা পড়ল গোপন ক্যামেরায়, অবাক বন আধিকারিকেরা - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

বিশ্বের বিরলতম স্তন্যপায়ী প্রাণী ধরা পড়ল গোপন ক্যামেরায়, অবাক বন আধিকারিকেরা





বিবিপি নিউজ: অতিগহন দুর্গম জঙ্গলে ক্যামেরা লাগানো হয়েছিল অন্য প্রাণির খোঁজে। কিন্তু ধরা পড়ল যে প্রাণি তা যে দেশে আছে তা দেখেই হতবাক বন আধিকারিকরা। ভূপৃষ্ঠ থেকে ৩ হাজার ৫০০ মিটার উচ্চতায় গহন পাহাড়ি জঙ্গলে ক্যামেরা লাগানো হয়েছিল স্নো লেপার্ড পরিসংখ্যানের কথা মাথায় রেখে। কিন্তু সেই লুকোনো ক্যামেরা এমন ছবি দিল যার জন্য কোনও বন্যপ্রাণী বিশেষজ্ঞও তৈরি ছিলেননা।


অরুণাচল প্রদেশের একটা বড় অংশই ঘন জঙ্গলে ঘেরা। অগুন্তি পাহাড় আর জঙ্গলে ঘেরা অধিকাংশ জায়গায় মানুষের বাস নেই। সেখানে অনেক জায়গায় মানুষ যানই না। যেতে পারাই এক কঠিন কাজ। সেই

অরুণাচলের পূর্ব কামেং জেলার সেপ্পা জঙ্গলের ক্যামেরায় ধরা পড়েছে বিশ্বের অন্যতম বিরল এক প্রাণি। যা লাল তালিকার অন্তর্ভুক্ত। অর্থাৎ তা অতিবিরলের তালিকায় পড়ে।


তাকিন নামে এই প্রাণিটি আদপে ছাগল গোত্রের। কিন্তু তার দেহ অনেক বড়। ধরা হয় বিশ্বের অন্যতম বিশাল স্তন্যপায়ী প্রাণির অন্যতম এই তাকিন। যা বিশ্বের কোথাওই প্রায় দেখতে পাওয়া যায়না। তবে এই প্রাণী ভারতের জঙ্গলে ঘুরছে তাই কারও জানা ছিলনা। তবে ছবিতে একটিই তাকিন ধরা পড়েছে। ফলে ওই জঙ্গল বা তার আশপাশে কতগুলি তাকিন রয়েছে তা এখনও অজানা। এই ঘটনায় বন বিভাগের অনেক আধিকারিক এটা দেখেই হতবাক যে এই প্রাণি ভারতের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে। অথচ কারও জা

না নেই!

Pages