নৈনিতালে ২০০ মিটার গভীর খাদে পড়ল বাস, মৃত্যু অন্তত ১০ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩

নৈনিতালে ২০০ মিটার গভীর খাদে পড়ল বাস, মৃত্যু অন্তত ১০

 



বিবিপি নিউজ: নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ল যাত্রীবাহী বাস। সোমবার সাতসকালে উত্তরাখণ্ডের নৈনিতাল জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গিয়ে পড়ে বাসটি। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। 


জানা গেছে, রবিবার হরিয়ানার হিসার থেকে নৈনিতালের উদ্দেশে যাচ্ছিল বাসটি। বাসে ছিলেন ৩০ থেকে ৩৩ জন যাত্রী। স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, নৈনিতাল জেলার কালাধুঙ্গি রোডে নালনি এলাকার কাছে একটি খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলে পৌঁছয় রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী (এসডিআরএফ)-র বেশ কয়েকটি দল। রবিবার গভীর রাত থেকে শুরু হয় উদ্ধারকাজ। সোমবার সকালেও সেখানে উদ্ধারকাজের প্রক্রিয়া চলছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-এর সদস্যেরাও ঘটনাস্থলে রয়েছেন।


Pages