স্ত্রীকে ‘খুন'-এর দায়ে জেলে স্বামী, প্রেমিকের সঙ্গে দিব্যি ঘুরছেন ‘মৃত’ পত্নী - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ৮ জানুয়ারি, ২০২৬

স্ত্রীকে ‘খুন'-এর দায়ে জেলে স্বামী, প্রেমিকের সঙ্গে দিব্যি ঘুরছেন ‘মৃত’ পত্নী

 


বিবিপি নিউজ: স্ত্রীকে খুনের দায়ে জেলে বন্দি স্বামী। আর এইদিকে মৃত স্ত্রী খুল্লামখুল্লা ঘুরে বেড়াচ্ছে প্রেমিকের সঙ্গে।‌ জেলে থাকা যুবকের বন্ধুরা ৬ বছর পর এমন ঘুরতে দেখে ছবি‌ তুলে রাখে। ঘটনাটি কর্ণাটকের কোডাগু জেলায়। পুলিশ ইতিমধ্যেই এই ঘটনার পুনরায় তদন্ত শুরু করে এবং আদালতে তাঁর মক্কেলকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলে ছবি সহ প্রমাণ দিয়ে মামলা দায়ের করেন ওই যুবকের আইনজীবী। 


ঘটনাটি কর্নাটকের কোডাগু জেলার বাসভানাহল্লি গ্রামের বাসিন্দা গৃহবধূ মালিজ। ২০১৯ সালে হঠাৎ নিখোঁজ হয়ে যান । বহু খোঁজাখুঁজির পরও তাঁর হদিশ পাননি স্বামী সুরেশ। ধরে নেন মারা গিয়েছেন স্ত্রী। পরিবারের কথা মতো ২০২১ সালে থানায় নিখোঁজ ডায়েরি করেন তিনি। পরের বছর বাড়ি থেকে দূরে একটি মহিলার কঙ্কাল উদ্ধার করে পুলিশ। সুরেশ তাঁর শাশুড়িকে নিয়ে সেখানে যান। সেটি সুরেশের স্ত্রীর কঙ্কাল মনে করে চিহ্নিত করা হয়। ভারাক্রান্ত মনে স্ত্রীর শ্রাদ্ধও করেন সুরেশ। এরপরই তাঁর জীবনে অন্ধকার নেমে আসে। স্ত্রীকে খুনের দায়ে সুরেশকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁকে জেলও খাটতে হয়। পরে কঙ্কালটির সঙ্গে পরিবারের কোনও সদস্যের ডিএনএ নমুনা মেলেনি। জেল থেকে ছাড়া পান সুরেশ। জীবনের অন্ধকারতম দিনগুলি ভুলতে নতুন করে জীবন শুরু করেন সুরেশ। এরপরেই সুরেশের স্ত্রীকে তাঁর প্রেমিকের সঙ্গে শহরের এক হোটেলে দেখা যায়। সুরেশের বন্ধুরা তাঁকে সনাক্ত করেছেন। ছবিও তুলে রাখেন তাঁরা। তা দেখার পর আকাশ ভেঙে পড়ে সুরেশের মাথায়। এই ছবি তুলে পুলিশকেও দেখানো হয়েছে। যুবতীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। 


Pages