বিবিপি নিউজ,পটনা: ভোট কৌশলী প্রশান্ত কিশোরের বাজিমাত। বিহারের বিধানসভায় প্রথমবার খাতা খুলল জন সুরজ পার্টি (JSP)। বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে (Bakipur By-Election 2026) বিজেপির ৩০ বছরের শক্ত ঘাঁটি দখল করে ইতিহাস গড়লেন প্রশান্ত কিশোর। পাশাপাশি প্রথমবার বিধায়কও হলেন প্রশান্ত কিশোর। এর আগে বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন (Nitin Nabin)। সেই নিতিন গড়েই এবার বিধায়কের (MLA) ভূমিকায় অভিষেক হল প্রশান্ত কিশোরের। জয়ের পর বাঁকিপুরের ভোটারদের ধন্যবাদ জানিয়ে প্রশান্ত কিশোর বলেন, “বিহারের উন্নয়ন, শিক্ষা এবং কর্মসংস্থানই হবে তাঁর অগ্রাধিকার। বিহারের মানুষ বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে বার্তা দিয়েছেন, রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে এমন একজনকে বেছে নেওয়া উচিত, যিনি রাজ্যের শিক্ষা ও কর্মসংস্থানের উন্নতি করবেন।” তাঁর কথায় উন্নয়নের স্বার্থে, শিক্ষার উন্নয়নের স্বার্থে মানুষ ভোট দিয়েছেন। জন সুরজ পার্টির সদস্যদের দাবি, জ়েন-জ়ি-দের ভোটেই নির্বাচনের রাজনীতিতে সাফল্য লাভ করেছেন প্রশান্ত কিশোর।
