সুলেখা সাহিত্য পত্রিকার উদ্যোগে গ্রন্থপ্রকাশ ও সাহিত্য সম্মেলন - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সুলেখা সাহিত্য পত্রিকার উদ্যোগে গ্রন্থপ্রকাশ ও সাহিত্য সম্মেলন

 


 


বিবিপি নিউজ: রবিবার মহানগরের বইয়ের প্রাণকেন্দ্র কলেজ স্কয়ারের দি বেঙ্গল থিওসফিক্যাল সোসাইটি হলে কবিতা দেশের উদ্যোগে ও সুলেখা সাহিত্য পত্রিকা আয়োজিত কবি সেখ নুরুল হুদা রচিত ও সম্পাদিত তিনটি গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়। এদিন সাহিত্য সম্মেলনে উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানটি সূচনা হয়। এরপর কবিতা পাঠ ও কবিতা বিষয়ক আলোচনার পাশাপাশি পুরস্কার প্রদান করা হয়। 


 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সুরঞ্জন মিদ্দে মহাশয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এমদাদ হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের গবেষক বাসুদেব মোশেল, বিশ্বভারতীর বিদ্যাভবনের অধ্যাপক ও প্রাক্তন ডিন ড. সিরাজুল ইসলাম, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী দপ্তরের প্রাক্তন বিশেষ সচিব সৈয়দ নাসিরুদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও কবি বরুণ চক্রবর্তী, শিশু সাহিত্যিক সেখ আব্দুল করিম, বিশিষ্ট লেখক সোনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।


অনুষ্ঠানে সেখ নুরুল হুদা রচিত ও সম্পাদিত যে তিনটি গ্রন্থ প্রকাশ হয়-(১) ষোড়শ কাব্য (কাব্য সংকলন গ্রন্থ), (২) ভালোবাসা সম্পর্কিত প্রবন্ধ (কাব্য গ্রন্থ) এবং (৩) বিশ্বনবী হযরত মুহাম্মদ (স.) সংক্ষিপ্ত জীবনী (প্রবন্ধ গ্রন্থ)। এছাড়াও শঙ্খ ঘোষ স্মৃতি পুরস্কার- ২০২৬ প্রদান করা হঢ়। প্রাপকরা হলেন ষোড়শ কাব্যের কবিগণ। ১) আলমগীর রাহমান (কলকাতা), ২) সেখ আব্দুল মান্নান (হুগলী), ৩) দেবব্রত মন্ডল (পূর্ব বর্ধমান), ৪) বিকাশ রায় (হাওড়া), ৫) গুলশান (হাওড়া), ৬) উদয় কুমার সাহা (পূর্ব বর্ধমান), ৭) ) ডা. অনিরুদ্ধ পাল (হাওড়া), ৮) উত্তম কুমার পাল (মুর্শিদাবাদ)। পাশাপাশি সত্যেন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরস্কার - ২০২৬ প্রদান করা হয়। প্রাপক হলেন মুর্শিদাবাদ জেলার নবগ্রামের প্রধান শিক্ষক সাদ সামিন হোসেন সাহেব। আরও একটি পুরস্কার প্রদান করা হয় কাজী নজরুল ইসলাম স্মৃতি পুরস্কার - ২০২৬। পাপকরা হলেন- (১) উত্তর ২৪ পরগনার বারাসাতের সেখ মঈনুল হক সাহেব, (২) দক্ষিণ ২৪ পরগণার কুলতলী থানার সফিউল্লাহ নাইয়া এবং (৩) হাওড়া জেলার উলুবেড়িয়া থানার মোহা: বাসারাত আলি মল্লিক সাহেব।

 

অনুষ্ঠানে কবিতা পাঠ করেন ষোড়শ কাব্যের কবিগন ও পুরস্কার প্রাপ্ত কবিগণ। এছাড়াও কবিতা পাঠ করেন মুক্তার হোসেন (কুমার পুর, হলদিয়া, পূর্ব মেদিনীপুর ), সন্ধ্যা সাহা (কালনা, পূর্ব বর্ধমান ), সেখ ওয়াকিব মন্ডল (হাওড়া), বিজন চন্দ (কলকাতা ), সৈয়দা বেগম (কলকাতা), বিমলেন্দু চক্রবর্তী (গোহাটি, আসাম ) প্রমুখ। সংগীত পরিবেশন করেন মালা চন্দ্র (কলকাতা), তুহিনা হক (উত্তর ২৪ পরগনা) প্রমুখ। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনা করেন হাশিম আব্দুল হালিম সাহেব। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন তুহিনা হক।

Pages