বিবিপি নিউজ: ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ঘোষণা দিয়েছেন, দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া ইসলামী প্রজাতন্ত্রের ‘বৈধ অধিকার ও দায়িত্ব।’ তিনি বলেন, ইরান ইসলামী প্রজাতন্ত্র এই ঐতিহাসিক অপরাধের অপরাধী ও মূল পরিকল্পনাকারীদের থেকে প্রতিশোধ নেওয়াকে তার বৈধ দায়িত্ব ও অধিকার মনে করে।
ইরানের প্রেসিডেন্ট বলেন, খামেনির হত্যাকাণ্ডকে ইরান ‘মুসলিমদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা’ হিসেবে দেখছে।তিনি আর বলেন,'আমরা আমাদের সর্বোচ্চ নেতার পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে যেতে থাকব। ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী কঠোরভাবে আঘাত হানতে থাকবে এবং আমাদের শত্রুদের সামরিক ঘাঁটিগুলো ধ্বংস করে যেতে থাকবে।' আলি খামেনির মৃত্যুর কথা উল্লেখ করে বলেন,বিপ্লবের নেতার শাহাদাত ছিল বছরের পর বছর আত্মত্যাগের চূড়ান্ত পরিণতি।এটি শুধু ইরানের সর্বোচ্চ রাজনৈতিক নেতার হত্যাই নয়, বরং বিশ্বজুড়ে শিয়া মুসলিমদের জন্যও একটি বড় আঘাত।
