এপ্রিলে দু’দফায় ভোট পশ্চিমবঙ্গে, দিন ঘোষণা করে দিলেন জ্ঞানেশ, গণনা ৪ মে! - BBP NEWS

Breaking

রবিবার, ১৫ মার্চ, ২০২৬

এপ্রিলে দু’দফায় ভোট পশ্চিমবঙ্গে, দিন ঘোষণা করে দিলেন জ্ঞানেশ, গণনা ৪ মে!

 



বিবিপি নিউজ: রাজ্যে দু'দফায় বিধানসভা নির্বাচন। ঘোষণা করলেন নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার। শুধু পশ্চিমবঙ্গ নয় সঙ্গে আরও চার রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করল নির্বাচন কমিশন। রাজ্যে ভোট হবে দুই দফাতেই— ২৩ এপ্রিল এবং ২৯ এপ্রিল। গণনা হবে ৪ মে। অসম, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে ভোটগ্রহণ হবে এক দফাতেই।



দু’দফায় ভোটগ্রহণ হবে পশ্চিমবঙ্গে। প্রথম দফার ভোট হবে আগামী ২৩ এপ্রিল। দ্বিতীয় দফায় হবে ২৯ এপ্রিল। প্রথম দফা ভোটগ্রহণ হবে ১৫২টি আসনে। দ্বিতীয় দফায় ভোট হবে ১৪২ আসনে। গণনা হবে আগামী ৪ মে।


Pages