শুভেন্দু অধিকারীকে খুনের ছক, গ্রেফতার পাক জঙ্গি হামিদ মণ্ডল - BBP NEWS

Breaking

শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

শুভেন্দু অধিকারীকে খুনের ছক, গ্রেফতার পাক জঙ্গি হামিদ মণ্ডল

 


বিবিপি নিউজ: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হত্যার ছক ফাঁস হয়ে গেল। বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেপ্তার  পাকিস্তানের জৈশ-ই জঙ্গি হামিদ মণ্ডল। এখানে বসেই এই হত্যার ছক কষেছিল বলে সূত্রের খবর। বেশ কয়েক বছর ধরেই বাংলায় ঘাঁটি গেড়ে বসবাস করছিল সাজ্জাদ ভাট গোষ্ঠীর জঙ্গি এই হামিদ মণ্ডল। ধৃত হামিদের কাছ থেকে পাওয়া গিয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গতিবিধি এবং সূচি। সেখান থেকেই মুখ্যমন্ত্রীকে হত্যার ছক কষা হয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা।



পাশাপাশি জইশ গোষ্ঠীর এই জঙ্গির থেকে এমন কিছু বিস্ফোরক তথ্য মিলেছে, যা নিয়ে এখনও তদন্তকারী অফিসাররা মুখ খুলতে চাইছেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কনভয় ডিটেইলস মিলেছে ওই জঙ্গির কাছ থেকে। কোন জেলায় কবে মুখ্যমন্ত্রী যাবেন তার তথ্যও রয়েছে জঙ্গি হামিদ মণ্ডলের কাছে। রাজ্য পুলিশের এসটিএফ গোপন সূত্রে খবর পেয়ে বর্ধমানের রেনেসাঁ হাউসিং থেকে গ্রেপ্তার করা হয়েছে এই কুখ্যাত জঙ্গিকে। পুলওয়ামা হামলার ঘটনায় জড়িত সাজ্জাদ ভাটের ঘনিষ্ঠ হামিদ মণ্ডল এখানে নাশকতা ঘটাতে চেয়েছিল বলে মনে করছেন তদন্তকারীরা। বর্ধমান শহরের জনবহুল এলাকা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের কাছে বর্ধমানের অভিজাত আবাসন ‘রেনেসাঁ কমপ্লেক্স’ থেকে গ্রেপ্তার করা হয়েছে হামিদকে। ওই আবাসনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছিল ধৃত জঙ্গি।

Pages