বিবিপি নিউজ: বিশ্বযুদ্ধের রেশ, দাঙ্গা, বাংলার মানচিত্রে কাটাছেঁড়া। সঙ্গে অবিরাম শরণার্থী স্রোত। বিপুল উচ্ছ্বাসেও স্বাধীনতার স্বাদ লোনা। ব্রিটিশ আমলে প্রাদেশিক আইনসভায় নির্বাচন আগেও দেখেছিলেন বঙ্গবাসী।ইংরেজ শাসনের অবসান পর্বে আশা-নিরাশার সাগরে ভেসে ভারতীয় প্রজাতন্ত্রের তরী তীরে ভিড়ল ১৯৫০-এ। ভারতীয় সংবিধানের যাত্রাও শুরু। তার দু-বছরের মধ্যেই প্রাপ্তবয়স্কের সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে স্বাধীন দেশে প্রথম নির্বাচন। লোকসভা ও বিধানসভার ভোট একই সঙ্গে। স্বাধীন দেশে জনপ্রতিনিধি বাছাইয়ের শিহরণ।ব্যালটে গণতন্ত্রের হাতেগরম স্বাদ। ১৯৫২ থেকে ২০২৬। প্রথম বিধানসভা নির্বাচন থেকে আজকের বিধানসভা নির্বাচন। বাংলার রাজনীতির নানা চড়াই-উতরাই। নির্বাচনের নানা অজানা গল্প। দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ১। ২৯ মার্চ, ২০২৬, রবিবার রাত ১০ টায়।
