দ্বিতীয় দফায় প্রথম ২ ঘণ্টায় ভোট পড়ল ১৮.৩৯%, এগিয়ে পূর্ব বর্ধমান - BBP NEWS

Breaking

বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

দ্বিতীয় দফায় প্রথম ২ ঘণ্টায় ভোট পড়ল ১৮.৩৯%, এগিয়ে পূর্ব বর্ধমান

 


বিবিপি নিউজ: বুধবার সকাল ন'টা পর্যন্ত ভোট পড়ল ১৮.৩৯ শতাংশ। হাওড়ায় ভোটদানের হার ১৭.১৬ শতাংশ। কলকাতা উত্তরে ভোটদানের হার ১৭.২৮ শতাংশ। নদিয়ায় ভোটদানের হার ১৮.৫ শতাংশ। উত্তর ২৪ পরগনায় ভোটদানের হার ১৭.৮১ শতাংশ। পূর্ব বর্ধমানে ভোটদানের হার ২০.৮৬ শতাংশ। দক্ষিণ ২৪ পরগনায় ভোটদানের হার ১৭.২৫ শতাংশ।হুগলিতে আপাতত ২০.১৬ শতাংশ ভোট পড়েছে।


উত্তর ২৪ পরগনায় মোট বিধানসভা আসনের সংখ্যা ৩৩। দক্ষিণে একেবারে দাঁত ফোটাতে না পারলেও উত্তর ২৪ পরগনায় কিছুটা প্রভাব ফেলেছিল বিজেপি। ২৮টি আসনে জিতেছিল তৃণমূল। পাঁচটি আসনে জিতেছিল বিজেপি। এবার এসআইআরের পরে উত্তর ২৪ পরগনা থেকে ১২.৬ লাখ বেশি নাম বাদ গিয়েছে।

Pages