বিবিপি নিউজ: আজ দ্বিতীয় দফার ভোট নির্বিঘ্নে শুরু হয়েছে। সকাল সকাল তৃণমূল কংগ্রেসের মুখোমুখি হচ্ছে বিজেপি, বাম, কংগ্রেস-সহ বিরোধীরা। আজ সাতটি জেলার যে ১৪২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে, তার মধ্যে ২০২১ সালে ১২৩টি আসনেই জিতেছিল তৃণমূল। এসআইআর-পরবর্তী পরিস্থিতিতে তৃণমূলের সেই দুর্গ কতটা অটুট থাকবে, তার উপরই নির্ভর করছে যে নবান্নের পথ কার জন্য সাফ হবে?
সকাল-সকাল ভবানীপুর বিধানসভা কেন্দ্রে পরিদর্শনে বেরোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, বিধানসভার একাধিক বুথে পরিদর্শন করতে যাবেন তিনি। গাড়িতে বসেই কথা বলতে দেখা যায় ফিরহাদ হাকিমের (ববি হাকিম) সঙ্গে।
