বিবিপি নিউজ: নির্বাচনী প্রচারে এসে দিদির গুন্ডাদের আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, এবার প্রথম দফার ১৫২টি আসনে ভোট মিটতেই উল্টো করে ঝোলানোর হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ।
‘দিদির গুন্ডা’দের ঝুলিয়ে রাখার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শাহ লেখেন, ‘আজ প্রথম দফায় দিদির গুন্ডারা ঘরের বাইরে বেরোয়নি। আমি গুন্ডাদের বলতে চাই, দ্বিতীয় দফাতেও বাইরে আসার সাহস দেখিও না। নয়তো উলটো ঝুলিয়ে সোজা করা হবে।’
आज पहले फेज में दीदी के गुंडे घर से बाहर नहीं निकले,
मैं गुंडो को बोलता हूँ, दूसरे फेज में भी बाहर मत आना वरना उल्टा लटका कर सीधा कर दूँगा। pic.twitter.com/mMjq5fgyUU
— Amit Shah (@AmitShah) April 23, 2026
বৃহস্পতিবার রাজ্যের ১৫২টি আসনে নির্বাচন হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন আসনে ভোট হয়েছে। স্বাধীনতার পর রেকর্ড তৈরি করে ৯২.৭১ শতাংশ ভোট পড়ছে। দু’একটি জায়গায় বিক্ষিপ্ত গন্ডোগোল ছাড়া শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। এ কথা তৃণমূল ও বিজেপি দু’দলই স্বীকার করেছে। এর মাঝেই বৃহস্পতিবার রাতে অমিত শাহের হুমকি পোস্ট সেখানে তিনি ফের উলটো ঝুলিয়ে সোজা করে দেওয়ার হুমকি দিয়েছেন।
