পহেলগাঁওয়ের সময় সাঁজোয়া গাড়ি কোথায় ছিল? পশ্চিমবঙ্গের ভোটে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি নিয়ে তোপ মমতার - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

পহেলগাঁওয়ের সময় সাঁজোয়া গাড়ি কোথায় ছিল? পশ্চিমবঙ্গের ভোটে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি নিয়ে তোপ মমতার

 



বিবিপি নিউজ: ভোট বঙ্গে আজ প্রথম দফার নির্বাচন। তাঁর আগে ভোট প্রচারে গিয়ে একের পর এক কেন্দ্রীয় সরকারকে আক্রমন করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।‌ তিনি বলেন, ‘‘মাছের ঝোল খাবে? আমি রান্না করে দেব কথা দিচ্ছি। এক দিন হয়ে যাক মানুষের সামনে? দেখব সোনার বাংলাকে কত ভালবাসো।’’ মোদীর ঝালমুড়িকে কটাক্ষ করে তিনি আরও বলেন, ‘‘এমন ঝালমুড়ি আমরা রোজ খাই। তোমাকে লোকদেখানোর জন্য বাড়ি থেকে তৈরি করে আনতে হয়।’’




সভার শেষে মমতা বলেন, ‘‘বদল নয়, বদলা চাই। ভোটের বাক্সে বদলা চাই। গণতন্ত্রে বদলা চাই। খুনোখুনিতে আমরা বিশ্বাস করি না।’’ তিনি আরও বলেন, ‘‘যুবসাথীর টাকা যাঁরা পেয়েছেন, সেই যুবদের চাকরি খুঁজে দেওয়ার দায়িত্ব আমাদের।’’ ‘‘ভোটের পর দেখবেন পেট্রলের দাম, ডিজ়েলের দাম কত বেড়ে যাবে। গ্যাস তো হাওয়া হয়ে যাবে। জঙ্গল থেকে কাঠ কেটে এনে আগুন জ্বালতে হবে। খুব সাবধান।’’ ‘‘বিজেপি রাজনৈতিক গিরগিটি। এলাকায় এলাকায় টাকা পাঠাচ্ছে। ওটা কালো টাকা। কেউ নেবেন না। নিলেও ভোট দেবেন না।’’




মমতা বলেন, ‘‘গায়ের জোরে কেন্দ্রীয় বাহিনী ছাপ্পা ভোট দেবে। আমি ওদের বলব, রাজনীতি করবেন না। আমরা আপনাদের স্যালুট করি। আপনারা দেশরক্ষা করেন। কেন্দ্রীয় বাহিনী নাকি ‘বিজেপি জিন্দাবাদ’ বলে এখন! এত দুঃসাহস হয় কী করে?’’

তিনি আরো বলেন, ‘‘প্রথম দিকে স্লো কাউন্টিং হবে। রটাবে বিজেপি জিতছে। সূর্যাস্তের আগে দেখবেন কোথাও ওরা জেতেনি। আগের বারের চেয়ে বেশি আসন আমরা পাব।’’ ‘‘কিছু দিন আগে লোকসভায় বিজেপিকে হারিয়েছি। এই ২০২৬-এই কেন্দ্রে বিজেপির পতন হবে। এটা সংখ্যালঘু সরকার। কারও কারও দয়ায় টিকে আছে।’’

Pages