বিবিপি নিউজ: রাত পোহালেই রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ১৬ জেলায় ভোট। আর ঠিক তাঁর আগেই মুর্শিদাবাদ জেলার শক্তিপুর থেকে গ্রেফতার হলেন AJUP প্রধান তথা হুমায়ুন কবীরের ভাইপো।
রেজিনগর থানায় হুমায়ুনের ভাইপো রাজা শেখের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছিল। সেই মামলাতেই গ্রেফতার করা হল হুমায়ুনের ভাইপোকে। ভোটের আগে ধর্ষণের মামলায় গ্রেফতার হুমায়ুন কবীরের ভাইপো। মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, থানা ঘেরাও করার হুঁশিয়ারি দিলেন আম জনতা উন্নয়ন পাটি প্রধানের।
