১২ বছর ১১ মাস পরে মুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সমস্ত মামলায় শর্তসাপেক্ষ জামিন - BBP NEWS

Breaking

বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

১২ বছর ১১ মাস পরে মুক্তি সারদাকর্তা সুদীপ্ত সেনের, সমস্ত মামলায় শর্তসাপেক্ষ জামিন

 



বিবিপি নিউজ,মাসুদূর রহমান:  দীর্ঘ ১২ বছর ১১ মাস পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে জেল থেকে মুক্তি পেতে চলেছেন চিটফান্ড কান্ডের মূল অভিযুক্ত সারদাকর্তা সুদীপ্ত সেন। বর্তমানে প্রেসিডেন্সি জেলে বন্দি। রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে সুদীপ্তর রেহাই রাজ্য রাজনীতিতে ইতিমধ্যেই জোর আলোচনা শুরু হয়ে গিয়েছে। বুধবার হাই কোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ আজ রায় ঘোষণা করে, তাঁকে রাজ্য পুলিশের হাতে থাকা দু’টি মামলায় জামিন দিয়েছে। 


ফলে তাঁর জেল থেকে বেরোনোর কোনও আইনি বাধা রইল না। তবে জামিনের ক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করেছে আদালত। সম্ভবত আগামীকাল বৃহস্পতিবার জেল থেকে ছাড়া পাবেন রাজ্যে চিটফান্ড কেলেঙ্কারিতে প্রধান অভিযুক্ত সুদীপ্ত সেন। কেন্দ্রীয় এজেন্সি তথা সিবিআইয়ের হাতে থাকা ৭৬ টি মামলায় আগেই জামিন পান সুদীপ্ত কিন্তু বারাসাত থানার দু’টি মামলায় জেলবন্দি ছিলেন সারদাকর্তা। এই দুই মামলাতেই জামিন মঞ্জুর করেছে বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। ফলে এখন শুধু জেল থেকে মুক্তির অপেক্ষায় রয়েছে সারদা কর্তা।


Pages