বঙ্গযুদ্ধে-বাংলার ভোট, দেখুন আজ রাত ১০ টায় - BBP NEWS

Breaking

রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

বঙ্গযুদ্ধে-বাংলার ভোট, দেখুন আজ রাত ১০ টায়

 



বিবিপি নিউজ: বিশ্বযুদ্ধের রেশ, দাঙ্গা, বাংলার মানচিত্রে কাটাছেঁড়া পাশাপাশি অবিরাম শরণার্থী স্রোতে স্বাধীন ভারতের পথ চলা শুরু। এই সব কিছুকে নিয়েই বাংলার মানুষ দেখেছে প্রথম ভোট। পাঁচের দশক থেকেই দেশ জুড়ে বেড়েছে খাদ্যের আকাল। এক দশকে বেড়েছে মানুষের ক্ষোভ। চয়ের দস্যকের গোড়া থেকে স্পর্ধার হাওয়া বইছিল। উত্তাল দশকের সূচনা। চিন-ভারত যুদ্ধ, ভিয়েতনাম যুদ্ধের ঢেউ বয়ে এল কলকাতার রাস্তায়। ভাগ হল কমিউনিস্ট পার্টি। নকশালবাড়ি আন্দোলনের সূচনাও ছয়ের দশকেই। ষাটের দশকের গোড়ায় বাংলা দেখলো স্বৈরতন্ত্রের এক বেনজির ছবি। আর এই সব ঘটনা প্রবাহ কী ভাবে প্রভাব ফেলল ব্যালটে।  ১৯৫২ থেকে ২০২৬। প্রথম বিধানসভা নির্বাচন থেকে আজকের বিধানসভা নির্বাচন। বাংলার রাজনীতির নানা চড়াই-উতরাই। নির্বাচনের নানা অজানা গল্প। দেখুন TV9 বাংলার নতুন নিউজ সিরিজ বঙ্গযুদ্ধ-বাংলার ভোট,পর্ব ২। ০৫ এপ্রিল, ২০২৬, রবিবার রাত ১০ টায়।

Pages