পাকিস্তানের হয়ে তথ্য পাচার, উত্তরপ্রদেশ-দিল্লিতে গ্রেফতার দুই জঙ্গি তুষার, সমীর - BBP NEWS

Breaking

শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬

পাকিস্তানের হয়ে তথ্য পাচার, উত্তরপ্রদেশ-দিল্লিতে গ্রেফতার দুই জঙ্গি তুষার, সমীর

 



বিবিপি নিউজ: পাকিস্তানের জঙ্গি সংগঠনের হয়ে কাজের অভিযোগে দুই জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ পুলিশ। 

পাকিস্তানি হ্যান্ডলার এবং আইএসআইয়ের হয়ে কাজ করত  তুষার চৌহান ও সমীর খান। বৃহস্পতিবার নয়ডা থেকে তাদের গ্রেফতার করেছে উত্তরপ্রদেশের অ্যান্টি-টেররিস্ট স্কোয়াডের (ATS) একটি টিম। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি পিস্তল, পাঁচটি কার্তুজ এবং একটি ছুরি। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা, অস্ত্র আইন এবং বেআইনি কার্যকলাপ বিরোধী আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়। সূত্রের খবর, ধৃতদের জেরা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও যোগসূত্র সামনে এসেছে।


উত্তরপ্রদেশের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (আইন-শৃঙ্খলা) অমিতাভ যশ জানিয়েছেন, গোয়েন্দা সূত্রে খবর মিলেছিল যে ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে স্লিপার সেল তৈরি করা হয়েছে। তদন্তের সময় উঠে আসে যে আর্থিক লোভ দেখিয়ে ভারতের অভ্যন্তরীণ শান্তি বিনষ্ট করতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে গুপ্তচর সংস্থা আইএসআইয়ের অঙ্গুলিহেলনে ভারতের যুব প্রজন্মের মগজধোলাইয়ের চেষ্টা করছে পাকিস্তানি গ্যাংস্টার শেহজাদ ভাট্টি, আবিদ জাঠ, উগ্রবাদী পাকিস্তানি ইউটিউবরা।

তিনি বলেছেন, ‘ওরা ভারতীয় যুব প্রজন্মকে সংবেদনশীল স্থানগুলোর রেকি করতে এবং ওদের অঙ্গুলিহেলনে জঙ্গি হামলা চালাতে মগজধোলাই করত। অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করে  নির্দিষ্ট ব্যক্তিদের লক্ষ্যবস্তু বানাতেও তাদের উসকানি দিচ্ছিল ওরা।’ প্রাথমিক তদন্তে ধৃত দুই স্বীকার করে নিয়েছে যে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগসূত্র তৈরি করত। পরবর্তীতে ভয়েস এবং ভিডিয়োর মাধ্যমেও তথ্য আদানপ্রদান করত।

Pages