ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি, রিখটার স্কেলে মাত্রা ৬.৭ - BBP NEWS

Breaking

মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি, রিখটার স্কেলে মাত্রা ৬.৭

 



বিবিপি নিউজ: ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপ। রিখটার স্কেলে মাত্রা ছিল ৬ দশমিক ৭।  মঙ্গলবার (১৬ জুন) এই ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি না করার কথা জানিয়েছে।


মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় সকাল ১১টা ২৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্রস্থল ছিল মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার, যা তুলনামূলক অগভীর হওয়ায় কম্পনের তীব্রতা বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা থাকে।

 


প্রাথমিকভাবে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য না এলেও পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে স্থানীয় প্রশাসন ও জরুরি সেবা সংস্থাগুলো। ভূমিকম্পের পর ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা ও আবহাওয়া সংস্থাগুলো জানায়, সুনামির কোনো আশঙ্কা নেই।


Pages