বিবিপি নিউজ,নদীয়া: আজ, বুধবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ (West Bengal Assembly Election Second Phase Voting)। ভোট গ্রহণ শুরুর আগেই উত্তেজনা। ঝরল রক্ত। চাপড়ায় বিজেপির এজেন্টের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। আহত বিজেপি (BJP) কর্মীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। অভিযোগ, আজ সকালে চাপড়ার ৫৩ নম্বর বুথে যাওয়ার সময় বিজেপির এজেন্টের উপরে হামলা করা হয়। মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। দ্বিতীয় দফায় নদীয়ায় ভোট রয়েছে।
আক্রান্ত বিজেপি এজেন্টের নাম মোশারফ মীর। তিনি বলেন, “এজেন্ট নিয়ে যাচ্ছিলাম। ওরা লাঠি নিয়ে তাড়া করে। আমার মাথায় মারে। তৃণমূলের কর্মীরা মারধর করেছে। আমরা ৫ জন আহত হয়েছি। আমি হাসপাতালে এসেছি। বাকিরা কোথায় গিয়েছে, জানি না।”
