প্রথম দফায় ৩০ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করল জনগণ, শেষ হাসি ফুটবে ৪ঠা মে - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রথম দফায় ৩০ হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারণ করল জনগণ, শেষ হাসি ফুটবে ৪ঠা মে




বিবিপি নিউজ: রাজ্যে প্রথম দফা ভোটে ১৬ টি জেলার ১৫২ বিধানসভায় নির্বাচন সম্পন্ন হল। রাত ৯ টা পর্যন্ত ৯২.৪৩% ভোট গ্রহণ হয়েছে যা রীতিমতো রেকর্ড তৈরি করেছে। সর্বকালের রেকর্ড ভাঙল ছাব্বিশের প্রথম দফা। সন্ধে ৬টা পর্যন্ত ভোটদান ৯১.৭৪ শতাংশ। হিসেব বলছে, আলিপুরদুয়ারে ৯০.৪৫ শতাংশ, বাঁকুড়ায় ৯১.৪৩ শতাংশ, বীরভূমে ৯৩.৬১ শতাংশ মানুষ ভোট দিয়েছেন। এদিকে কোচবিহারে সন্ধে ৬টা পর্যন্ত ভোটদানের হার ৯৪.৪৭ শতাংশ এবং দক্ষিণ দিনাজপুরে ৯৪.৮০ শতাংশ। দার্জিলিং ও কালিম্পঙে ভোটদানের হার তুলনামূলক কম। সন্ধে ৬টা পর্যন্ত দুই জেলায় ভোট পড়েছে যথাক্রমে ৮৮.০১ শতাংশ এবং ৮২.৯৪ শতাংশ। জলপাইগুড়িতে ভোট পড়েছে ৯৩.০৮%। ঝাড়গ্রামে ৯১.৭৮ শতাংশ, মালদহে ৯২.৩০ শতাংশ, মুর্শিদাবাদে ৯২.৯০ শতাংশ, পশ্চিম বর্ধমানে ৮৯.১৮ শতাংশ, পশ্চিম মেদিনীপুরে ৯১.৮১ শতাংশ, পূর্ব মেদিনীপুরে ৯০.৩২ শতাংশ, পুরুলিয়ায় ৮৯.৪৯ শতাংশ এবং উত্তর দিনাজপুরে সন্ধে ৬টা পর্যন্ত ভোট পড়েছে ৯২.২০ শতাংশ।


বৃহস্পতিবার প্রথম দফায় রাজ্যের ১৬ জেলার ১৫২ বিধানসভা কেন্দ্রে নির্বাচনে সব দলই ভোটের  বাজারে নিজেদের সেরা সেনাপতিদের নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে তৃণমূল-বিজেপি এবং কংগ্রেস। বামদের প্রার্থী তালিকায় প্রাধান্য পেয়েছে স্থানীয় মুখ। এই পর্বে শাসকদলের তরফে যে হেভিওয়েটরা নামছেন তাঁদের মধ্যে রাজ্যের একাধিক বিদায়ী মন্ত্রীর নাম রয়েছে। এবার মেখলিগঞ্জ থেকে ভোটে বিদায়ী মন্ত্রী তথা রাজ্য রাজনীতির বিতর্কিত চরিত্র পরেশ অধিকারী লড়ছেন। লড়ছেন অখিল গিরি (রামনগর), মানস ভুঁইয়া (সবং), রাজীব বন্দ্যোপাধ্যায় (ডেবরা), মলয় ঘটক (আসানসোল উত্তর), বীরবাহা হাঁসদার(বিনপুর) মতো বিদায়ী মন্ত্রীরা। স্বপ্না বর্মণ (রাজগঞ্জ) ও শিবশংকর পালের (তুফানগঞ্জ) মতো দুই ক্রীড়াবিদকেও ভোট ময়দানে নামিয়েছে শাসকদল।


বিজেপির হেভিওয়েটদের মধ্যে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দুটি কেন্দ্রের মধ্যে নন্দীগ্রামে প্রথম পর্বে ভোট। প্রাক্তন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ লড়ছেন নিজের পুরনো কেন্দ্রে খড়গপুর সদর থেকে। প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক লড়ছেন মাথাভাঙা থেকে। বিদায়ী বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শংকর ঘোষ লড়ছেন শিলিগুড়ি থেকে। ক্রিকেটার অশোক দিন্দা লড়বেন ময়না কেন্দ্রে। আসানসোল দক্ষিণে লড়ছেন ফ্যাশন ডিজাইনার অগ্নিমিত্রা পল।


হেভিওয়েটদের তালিকা:


পরেশ অধিকারী, মেখলিগঞ্জ, তৃণমূল

নিশীথ প্রামাণিক, মাথাভাঙা, বিজেপি

শিবশংকর পাল তুফানগঞ্জ, তৃণমূল

উদয়ন গুহ, দিনহাটা, তৃণমূল

স্বপ্না বর্মন, রাজগঞ্জ, তৃণমূল

গৌতব দেব, শিলিগুড়ি, তৃণমূল

শংকর ঘোষ, শিলিগুড়ি, বিজেপি

কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ, তৃণমূল

আলি ইরমান রামোজ ভিক্টর, চাকুলিয়া, কংগ্রেস

অর্পিতা ঘোষ, বালুরঘাট, তৃণমূল

প্রসূন বন্দ্যোপাধ্যায়, চাঁচল, তৃণমূল

মৌসম নূর, মালতিপুর, কংগ্রেস

বায়রন বিশ্বাস, সাগরদিঘি, তৃণমূল

জাকির হোসেন, জঙ্গিপুর, তৃণমূল

অধীর রঞ্জন চৌধুরী, বহরমপুর, কংগ্রেস

হুমায়ুন কবীর, নওদা, রেজিনগর, আম জনতা উন্নয়ন

শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম, বিজেপি

অখিল গিরি, রামনগর, তৃণমূল

তাপসী মণ্ডল, হলদিয়া, তৃণমূল

দিলীপ ঘোষ, খগড়পুর সদর, বিজেপি

মানস ভুঁইয়া, সবং, তৃণমূল

রাজীব বন্দ্যোপাধ্যায়, ডেবরা, তৃণমূল

পবিত্র কর, নন্দীগ্রাম, তৃণমূল

অশোক দিন্দা, ময়না, বিজেপি

বীরবাহা হাঁসদা, বিনপুর, তৃণমূল

কাজল শেখ, হাসন, তৃণমূল

জগন্নাথ চট্টোপাধ্যায়, সিউড়ি, বিজেপি

জিতেন্দ্র তিওয়ারি, পাণ্ডবেশ্বর, বিজেপি

অগ্নিমিত্রা পল, আসানসোল দক্ষিণ, বিজেপি

মলয় ঘটক, আসানসোল উত্তর, তৃণমূল


এর বাইরে কংগ্রেস অধীর চৌধুরীর মতো হেভিওয়েটকে নামিয়েছে হাত শিবির। তিনি লড়ছেন ঘরের মাঠ বহরমপুরে। মালতিপুর থেকে লড়ছেন মৌসম নূর। আলি ইমরান রমজ ভিক্টর লড়ছেন চাকুলিয়ায়। আম জনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবীর লড়ছেন নওদা এবং রেজিনগর থেকে।


Pages