বিবিপি নিউজ: প্রথম দফা নির্বাচনে মুর্শিদাবাদের পর একই অভিযোগ দেখা গেল বীরভূমের খয়রাশোলে। স্থানীয়দের অভিযোগ ইভিএমে যে কোনও সুইচ টিপলেই নাকি বিজেপিতে ভোট পড়ছে। আর ভোটগ্রহণের শেষ পর্বে উত্তেজনা ছড়াল বীরভূমের দুবরাজপুর বিধানসভার খয়রাশোলে।
খয়রাশোল ব্লকের ৬৫ নম্বর বুথে ভোটারদের বাইরে দাঁড়িয়ে থাকাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, ইভিএমে গোলমালের জেরে প্রায় আধ ঘণ্টা সেখানে ভোটগ্রহণ বন্ধ ছিল। তার জেরেই বিক্ষোভ এবং সেই বিক্ষোভ থেকেই কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে ভোটারদের বাগ্বিতণ্ডা শুরু হয়। অভিযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়েছে। উত্তেজিত জনতার একাংশ বাহিনীর দিকে তেড়ে যায়। বাহিনীর দিকে ইট ছু়ড়তেও উদ্যত হয় তারা। ঘটনায় জখম হয়েছেন কেন্দ্রীয় বাহিনীর কয়েক জন জওয়ান। এক জওয়ানের গাল থেকে রক্তও বেরোতে দেখা যায়। পুলিশের একটি গাড়িও ভাঙচুর করে উত্তেজিত জনতা। পরিস্থিতি সামলাতে পিস্তলও বার করতে হয় পুলিশকে।
