প্রথম দফায় সকাল ৯ পর্যন্ত ১৯ শতাংশ ভোট ১৫২ আসনে - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

প্রথম দফায় সকাল ৯ পর্যন্ত ১৯ শতাংশ ভোট ১৫২ আসনে

 


 বিবিপি নিউজ: বৃহস্পতিবার রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রথম দফায় সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ১৫২ আসনে গড়ে ১৯ শতাংশ ভোট পড়ল, ভোটদানের হারে পশ্চিম মেদিনীপুর আপাতত শীর্ষস্থানে।রাজ্যের ১৬টি জেলায় মোট ১৫২টি আসনে ভোটগ্রহণ চলছে। 


কোন জেলায় কত আসন


কোচবিহারে রয়েছে ৯টি আসন।


আলিপুরদুয়ারে আছে ৫টি আসন।


জলপাইগুড়িতে রয়েছে ৭টি আসন।


কালিম্পঙে বিধানসভা আসন রয়েছে ১টি।


দার্জিলিঙে আছে ৫টি আসন।


উত্তর দিনাজপুরে আছে ৯টি আসন।


দক্ষিণ দিনাজপুরে রয়েছে ৬টি আসন।


মালদহে ১২টি বিধানসভা আসন রয়েছে।


মুর্শিদাবাদে রয়েছে ২২টি আসন।


পূর্ব মেদিনীপুরে আছে ১৬টি আসন।


পশ্চিম মেদিনীপুরে রয়েছে ১৫টি আসন।


ঝাড়গ্রামে ৪টি বিধানসভা আসন রয়েছে।


পুরুলিয়ায় ৯টি আসন রয়েছে।


বাঁকুড়ায় রয়েছে ১২টি আসন।


পশ্চিম বর্ধমানে রয়েছে ৯টি আসন।


বীরভূমে আছে ১১টি আসন।

Pages