নওদায় হুমায়নকে দেখে 'চোর' স্লোগান তৃনমূলের পাল্টা 'তুমুল গালিগালাজ - BBP NEWS

Breaking

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

নওদায় হুমায়নকে দেখে 'চোর' স্লোগান তৃনমূলের পাল্টা 'তুমুল গালিগালাজ

 



বিবিপি নিউজ: হুমায়ুন কবীরের সঙ্গে ঝামেলা তৃণমূল কর্মীদের। প্রথম দফার নির্বাচন  অধিকাংশ জায়গায় মোটের উপরে শান্তিপূর্ণভাবেই ভোটদান হলেও মুর্শিদাবাদ-সহ কয়েকটি অংশে অশান্তির খবর মিলেছে। নওদায় তৃণমূল কংগ্রেসের সঙ্গে হুমায়ুন কবীরের দলের ঝামেলা বেঁধে গেল। তৃণমূলের অভিযোগ, তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ খানের উপরে হামলা চালানোর চেষ্টা করেছে হুমায়ুনের দল। পালটা হুমায়ুনদের দাবি, তৃণমূল তাদের উপরে হামলা চালিয়েছে। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। দু'পক্ষেরই তরফে কটূকথা ব্যবহার করা হয়। তৃণমূলের অভিযোগ, গালিগালাজ করেছেন হুমায়ুন। তাঁকে ‘চোর’ বলে স্লোগান দেন তৃণমূলকর্মীরা।


ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত 


Pages