বিবিপি নিউজ: ভয়াবহ বিস্ফোরণে মৃত কমপক্ষে ৩০ জন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে কোয়েটার চমন ফাটক রেলস্টেশনের কাছে এই বিস্ফোরণ ঘটে। ঘটনায় ৮০ জনেরও বেশি আহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, একটি ট্রেন রেললাইন অতিক্রম করার সময় বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের জেরে ট্রেনের অন্তত দু’টি বগি লাইনচ্যুত হয়ে আগুন ধরে যায়। ঘটনাস্থলে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং আশপাশের কয়েকটি আবাসন ও গাড়িও ক্ষতিগ্রস্ত হয়।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ট্রেনটিতে সেনা সদস্যরাও ছিলেন। ফলে হামলার লক্ষ্য নিরাপত্তাবাহিনী হতে পারে বলে অনুমান করা হচ্ছে। বালোচ বিচ্ছিন্নতাবাদী সংগঠন বালোচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এই হামলার দায় স্বীকার করেছে বলে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে নিরাপত্তাবাহিনী। আহতদের দ্রুত কোয়েটার বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকদের দাবি, বহু আহতের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পা
রে।
