লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০ - BBP NEWS

Breaking

শনিবার, ২৩ মে, ২০২৬

লেবাননে ইসরায়েলের বিমান হামলা, নিহত ১০

 




বিবিপি নিউজ: ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত ও আহত অন্ততপক্ষে ৫০ জন। শনিবার ভোরের দিকে লেবাননের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় একাধিক বিমান হামলা চালায় ইসরাইলের বিমান বাহিনী।


লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি জানায়, মধ্যরাতের কিছু আগে ব্রিটালের উপকণ্ঠে পাহাড়ি এলাকা নাবি শ্রেইজে পাঁচটি বিমান হামলা চালানো হয়। হিজবুল্লাহর সঙ্গে ১৭ এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে এলাকাটি হামলার বাইরে ছিল। দক্ষিণাঞ্চলীয় শহর টাইরে অবস্থানরত এএফপির এক সংবাদদাতা জানান, তিনি দুটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। প্রথমে শহরের উপকণ্ঠে একটি ভবনে হামলা হয়। পরে শহরের ভেতরে আরেকটি হামলা চালানো হয়। এতে এলাকায় ঘনকালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।


এর আগে বেসামরিক প্রতিরক্ষা উদ্ধারকারী দল ও পৌর পুলিশের সদস্যরা এলাকাবাসীকে নিরাপদে সরিয়ে নিতে কাজ করেন। তারা মাইকিং করে স্থানীয়দের দ্রুত এলাকা ছাড়ার আহ্বান জানান। ইসরাইলি সেনাবাহিনী তাদের আরবি ভাষার মুখপাত্র আভিচাই আদ্রাইয়ের মাধ্যমে দুটি উচ্ছেদ সতর্কতা জারি করে। এর মধ্যে একটি ছিল লেবাননের বুর্জ রাহাল গ্রামকে ঘিরে। সতর্কবার্তায় বলা হয়, হিজবুল্লাহর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইসরাইলি বাহিনী। আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, টাইরের দুটি এলাকার বাসিন্দাদেরও সরে যেতে বলা হয়েছে। কারণ ওই এলাকাগুলো ‘হিজবুল্লাহর স্থাপনার কাছে অবস্থিত’ এবং সেখানে অভিযান চালাতে যাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী।

Pages